ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলকাতার অধিনায়ক হলেন বিশ্বকাপ মাতানো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৩
কলকাতার অধিনায়ক হলেন বিশ্বকাপ মাতানো ক্রিকেটার
ছবি- সংগৃহীত

২০২৪ সালের মার্চে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। সেই হিসেবে টুর্নামেন্টটি শুরু হতে এখনো বেশ কয়েক মাস বাকি। এর আগে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। যেখানে ৩৩৩ জন দেশি-বিদেশি ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। 

এদিকে নতুন আসরকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলের ১৫তম আসরে কেকেআরের অধিনায়ক হয়েছিলেন শ্রেয়স আইয়ার। ইনজুরির কারণে ২০২৩ সালে বাদ পড়েন তিনি। তার বদলে নীতিশ রানার কাঁধে ওঠে অধিনায়কত্বের ভার। কিন্তু গৌতম গম্ভীর কেকেআর শিবিরে ফেরার পর আবারো শ্রেয়সের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হলো।

Advertisement

মেন্টর হয়ে আসা গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফি জেতানো। আর সেটা যে আইয়ারের মতো অভিজ্ঞ, পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনকে দিয়েই সম্ভব সেটা ভালোই জানেন তিনি। তাই আইয়ারের সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নীতিশ রানাকে।

চলতি বছরের এপ্রিলে পিঠের চোটের অস্ত্রোপচার করান শ্রেয়স। এরপর পুরোপুরি সেরে উঠে এশিয়া কাপে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন তিনি। ছিলেন দারুণ ফর্মেও। যদিও তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি।

কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী বেঙ্কি মাইসোর বলেন, ‘ইনজুরির কারণে গত আইপিএল খেলতে পারেনি শ্রেয়স, যা ছিল দুর্ভাগ্যজনক। তবে এবার সে খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে আইয়ার। যেভাবে সে ইনজুরিকে কাটিয়ে উঠেছে তা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!