ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ১১ ডিসেম্বর ২০২৩
প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। এরপর থেকেই মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। জাতীয় দল থেকে বয়সভিত্তিক দলও পাচ্ছে দারুণ সাফল্য।

এরই মধ্যে ২০২৪ প্যারিস অলিম্পিককে সামনে রেখে চলতি মাসেই দুই প্রীতি ম্যাচে খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।

এদিকে অলিম্পিকে সাফল্য পেতে এরই মধ্যে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আলবিসেলেস্তে যুবাদের হেড কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

জানা গেছে, দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে আগামী ১৪ ডিসেম্বর ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার যুবারা। প্রথম ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!