ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুঃসময়ে গম্ভীরকে পাশে পাচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
দুঃসময়ে গম্ভীরকে পাশে পাচ্ছেন রোহিত
রোহিত শর্মা। ছবি- ক্রিকইনফো

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিল ভারতীয় ক্রিকেট দল। একটানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচের তীরে এসে তরী ডুবিয়েছে মেন ইন ব্লুজরা। 

গত ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। এরপর থেকেই ভারতের দলপতি রোহিত শর্মাকে তোপ দেগেছেন অনেকেই। এমনকি তাকে নিয়ে এখনও সমালোচনা হচ্ছে।

নিজের দুঃসময়ে জাতীয় দলের সাবেক সতীর্থ ও ২০১১ বিশ্বকাপজয়ী ব্যাটার গৌতম গম্ভীরকে পাশে পাচ্ছেন রোহিত শর্মা। গম্ভীর বলেন, একটা বাজে ম্যাচ রোহিতকে খারাপ অধিনায়ক বানিয়ে দেয়নি।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন গৌতম গম্ভীর। সেখানে রোহিতের প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে রোহিত দারুণ কাজ করেছে। পাঁচটি আইপিএল ট্রফি জেতা সহজ নয়।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে যেভাবে ভারত দাপট দেখিয়েছে, ফাইনালের আগেও আমি বলেছিলাম, ফলাফল যা–ই হোক না কেন, ভারত চ্যাম্পিয়ন দলের মতো খেলেছে। একটা বাজে ম্যাচ রোহিত শর্মা বাজে অধিনায়ক ও এই দল খারাপ হয়ে যায়নি। শুধু একটা বাজে ম্যাচের জন্য রোহিতকে যদি খারাপ অধিনায়ক বলেন, এটা ন্যায্য হবে না।’

২০২৪ টি-২০ বিশ্বকাপেও রোহিতের কাঁধে নেতৃত্ব ভার থাকা উচিত মনে করছেন গম্ভীর। তিনি বলেন, ‘রোহিত যদি ভালো ছন্দে থাকে, ওরই টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া উচিত। রোহিত যদি ছন্দে না থাকে, যে ক্রিকেটারই ফর্মে থাকবে না, বিশ্বকাপ দলে তাকে নেয়া উচিত নয়। অধিনায়কত্ব একটা দায়িত্ব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!