মেয়েদের আইপিএলের দ্বিতীয় আসরের জন্য ১৬৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। মুম্বাইয়ে শুরু হওয়া নিলামে ২ কোটি রুপিতে গুজরাট জায়ান্টস দলে নেয় ভারতের কাশভি গৌতমকে।
১ কোটি ৩০ লাখ রুপিতে ইউপি ওয়ারিয়র্সে গেছেন আরেক অনাভিষিক্ত ভারতীয় ব্যাটসম্যান ব্রিন্দা দিনেশ। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
.png)
এবারের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ। এদিকে, দল পাননি বিগ ব্যাশের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু। লঙ্কান এই ক্রিকেটার ছাড়াও দল পাননি ডিয়েন্ড্রা ডটিন ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিম গার্থ।