প্রোটিয়াদের বিপক্ষে এসিড পরীক্ষার আগমুহূর্তে দলকে ‘সুবিধাজনক অবস্থা’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
তিনি বলেন, ‘আপনি যখন ভারতের বাইরে যাবেন, তার মানে আপনি সুবিধাজনক অবস্থার বাইরে আছেন। যখন আপনি সত্যিকার অর্থে সুবিধাজনক অবস্থা থেকে বেরিয়ে এসে ভালো কিছু করবেন, তখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে। যেটা ছেলেদের আরো বেশি উজ্জীবিত করবে।’
.png)
দক্ষিণ আফ্রিকায় গতি এবং বাউন্সের সামনে পড়তে হবে তরুণ ভারতীয় দলকে। এ ধরণের কন্ডিশনে ভালো করার উপায় হিসেবে সূর্যকুমার বলেন, ‘এ ধরণের উইকেটে ভালো করার সেরা উপায় হচ্ছে, নিজের মধ্যে থাকা। আমরা ভারতেও দ্রুত গতির পিচে খেলেছি। আমার মনে হয়, সবাই এটার মধ্যে মানিয়ে নিতে পারবে।’
বিশ্বকাপ ফাইনাল হারের হতাশা থাকলেও খেলাটা উপভোগ করছেন বলে জানিয়েছেন সূর্যকুমার, ‘এটা (ফাইনালে হারা) সত্যিই হতাশার। যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু সব সময় বলে আসছি, কোনো কিছু থেমে থাকবে না। এটার পর আমরা দারুণ একটি টি-২০ সিরিজ খেলেছি। আমরা উপভোগও করেছি।’