ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ৮ ডিসেম্বর ২০২৩
আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন যারা
ছবি: সংগৃহীত

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এবারের তালিকায় আছেন মোহাম্মদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। গত বছরের পারফরমেন্স বিবেচনায় এই তালিকা অনেকটাই অনুমেয় ছিল।

এদের মধ্যে লিভারপুলের মিশরীয় তারকা স্ট্রাইকার সালাহ এর আগে ২০১৭ ও ২০১৮ সালে টানা দু’বছর আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জয় করেছেন। পিএসজির ডিফেন্ডার হাকিমি বিশ্বকাপে প্রথমবারের মতো মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, নাইজেরিয়ান স্ট্রাইকার ওশিমেন গত মৌসুমে নাপোলির হয়ে ২৬ গোল করেছেন। তার অনবদ্য নৈপুন্যে ৩৩ বছর পর নাপোলি সিরি-এ লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।

Advertisement

গত বছর সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। তার পরের অবস্থানে ছিলেন সালাহ। বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়া মানে এবারে তালিকায় জায়গা পাননি। আগামী সোমবার (১১ ডিসেম্বর) মরোক্কান শহর মারাকেতে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষনা করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!