ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ৭ ডিসেম্বর ২০২৩
টি-২০ বিশ্বকাপের লোগো উন্মোচন
ছবি- সংগৃহীত

আগামী বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসরে। ২০ ওভারের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে অংশ নিবে ক্রিকেট খেলুড়ে ২০ দেশ।

আইসিসির ইভেন্টে এই প্রথমবার এতে বড় পরিসরে কোনা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। যা স্বাভাবিকভাবেই আইসিসির জন্য আক্ষরিক অর্থেই ক্রিকেটকে বৈশ্বিক করে তোলার সবচেয়ে বড় পদক্ষেপ।

ক্রিকেটের সংক্ষিপ্ত আসরের বিশ্বকাপটি শুরু হতে এখনো অনেক সময় বাকি। তবে বেশ আগেভাগেই ২০২৪ টি-২০ বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে লোগো প্রকাশ করেছে আইসিসি। এর মধ্য দিয়ে টি–২০ বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে বলে বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

ফারলং বলেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

শুধু লোগো উন্মোচনই নয়, সেই সঙ্গে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। ভিডিওতে বলা হয়েছে, টি–২০ ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে—ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–২০ ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!