সিলেট টেস্টে স্বাগতিক বাংলাদেশের দেওয়া তিনশোর্ধ্ব রান তাড়া করতে নেমে দুইশোর আগেই গুটিয়ে যায় কিউইরা। টাইগারদের ১৫০ রানের জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের টেবিলে প্রথম অবস্থানে আছে পাকিস্তান। তাদের জয় শতভাগ। সমান শতাংশ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে টিম টাইগার্স। এছাড়া ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান ভারতের। ৩০ শতাংশ জয় নিয়ে টেবিলের চারে অস্ট্রেলিয়া। ১৬.৬৭ শতাংশ নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে ক্যারিবিয়ানরা।
.png)
টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগের দুই চক্রেও খেলেছে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি কোনো আসরেই। ২০১৯-২০২১ চক্রে ৪ সিরিজে ৭ ম্যাচ খেলে কোনো জয়ের দেখান পায়নি টাইগাররা। এক ম্যাচ ড্র করে ২০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ।
২০২১-২০২৩ চক্রে এসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে ভাগ্যের চাকা ঘুরেনি। পুরো চক্রে ১২ ম্যাচ খেলে ১ জয়ের বিপরীতে হেরেছে ১০ ম্যাচে। সবমিলিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেবারও তলানিতে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ।