ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ৩ ডিসেম্বর ২০২৩
সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একই সংখ্যক টি-২০ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। যার মধ্যে আজ প্রথম টি-২০তে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ দল। বেনোনির সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।  

সিরিজের বাকি টি-২০ ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী বুধবার ও শুক্রবার। এ ম্যাচ দুটি হবে কিম্বার্লিতে।  এছাড়া এ মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ১৬ তারিখে প্রথম ওয়ানডে গড়াবে পচেফস্ট্রুমে, দ্বিতীয় ওয়ানডে ২০ তারিখ গড়াবে ইস্ট লন্ডনে। শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ২৩ ডিসেম্বর হবে বেনোনিতে। এই সিরিজটি মূলতৈ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলবে বাংলাদেশ নারী দল। 

সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফলে বেশ আত্মবিশ্বাস নিয়েই এই সফরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশ স্কোয়াড থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

দলে নেওয়া হয়েছে ওই সিরিজে না থাকা শরীফা খাতুন ও লতা মন্ডলকে। অন্যদিকে স্কোয়াডে জায়গা হারিয়েছেন সানজিদা আক্তার মেঘলা (স্ট্যান্ডবাই) ও নিশীতা আক্তার নিশি। ঘরের মাঠে পাকিস্তানকে টি-২০ ও ওয়ানডে দুই ফরম্যাটের সিরিজেই হারিয়েছিল জ্যোতির দল।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল,  স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। 

স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!