মেসি যোগ দেয়ার পর বেড়ে যায় ক্লাবটির প্রতিটি ম্যাচের টিকিটের দাম। নিজেদের ইতিহাসে টিকিট বিক্রি, জার্সি বিক্রির রেকর্ডও গড়ে ক্লাবটি। সেই সঙ্গে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপাও ঘরে এনে দেন মেসি। আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়।
এবার নতুন মৌসুমে ক্লাবটি প্রথম থেকে শুরু করার অপেক্ষায়। তাই তো অনেক খেলোয়াড়কে তারা ছেড়ে দিয়েছে, আবার অনেককে দলে ভিড়িয়েছে। নতুন মৌসুমের সূচি এখন পর্যন্ত ঘোষণা হয়নি তার আগেই ক্লাবটি এবার গড়েছে নতুন রেকর্ড। ইতোমধ্যে নাকি সূচি ঘোষণার আগেই আগামী মৌসুমের সব টিকিট বিক্রি হয়ে গেছে আমেরিকান সকার ক্লাবটির।
.png)
এই মৌসুমে প্লে-অফ উতরাতে না পারলেও মায়ামি সমর্থকরা আশা করছেন আগামী মৌসুমে মেসি তা করে দেখাবে। আর তাই তো আর্জেন্টাইন এই মহা তারকার জন্য প্রস্তুত হচ্ছে সমর্থকরা। যে কারণে সূচি ঘোষণা করার আগেই সকল টিকিট বিক্রি হয়ে গেছে।
গতকাল ইন্টার মায়ামি তাদের সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে জানায়, ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ২০২৪ এমএলএস মৌসুমের সকল টিকিট বিক্রি হয়ে গেছে।