বর্তমানে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। পরের ম্যাচে মাজিয়ার বিপক্ষে জয় দিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চান কিংসের কোচ অস্কার ব্রুজোন। ম্যাচটিকে সামনে রেখে বেশ ভালোভাবে প্রস্তুতি নিলেও যে প্রত্যাশার চাপ আছে, সেকথা স্বীকার করলেন কিংসের স্প্যানিশ কোচ। তবে সেই চাপ সামলে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত তার দল।
অস্কার ব্রুজোন বলেন, ‘আগামীকাল মাজিয়ার বিপক্ষে আমাদের ম্যাচ। এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের ওপর প্রত্যাশার চাপ রয়েছে। তবে আমরা নিজেদের মাঠে প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত। ’
.png)
তিনি আরো বলেন ‘মাজিয়া শক্ত প্রতিপক্ষ, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরা তাদের শক্তিশালী দিক এবং দূর্বলতা উভয় দিকেই বিশ্লেষণ করেছি। তাদের দূর্বলতাগুলো চিহ্নিত করে আমরা ভালো ফলের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নিজেদের কাজটা ঠিকভাবে করতে চাই। নিজেদের খেলটা ঠিকভাবে খেলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব’
তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে মাজিয়া। তবে এখনো তাদের সামনে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতেই মাজিয়া প্রাণপণে লড়াই করবে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি সেরেছেন বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ।
অস্কার ব্রুজোন বলেন, ‘পয়েন্ট টেবিলে মাজিয়ার কাছে তিন পয়েন্ট আছে। সেই হিসেবে তাদেরও কিছু সম্ভাবনা রয়েছে। তবে আমরা নিয়মিত অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি। প্রথমত আমরা নিজেদের উন্নতির জায়গাগুলো খুঁজে বের করেছি এবং সেগুলো নিয়ে কাজ করেছি। দ্বিতীয়ত মাজিয়ার দূর্বলতাগুলো আমরা খুঁজে বের করছি এবং সেগুলো নিয়ে কাজ করেছি। ’