ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২৫ নভেম্বর ২০২৩
তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনা শেষ হয়েছে। এবার দলগুলো প্রস্তুতি নেবে আইসিসি টি-২০ বিশ্বকাপের। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। 

তবে তার আগে নিজেদের প্রস্তুত করতে অংশগ্রহণকারী দলগুলো মাঠে নামবে। আগামী বিশ্বকাপ যেহেতু টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে, তাই তার আগে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগ পাচ্ছে। সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম। তার আগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দিবে। সে হিসেবে কলকাতা বিশ্বকাপ খেলা তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে রয়েছেন একজন ভারতীয় ও দু’জন নিউজিল্যান্ডের।

Advertisement

গত বছর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে ১৭তম আসরে কলকাতার হয়ে ২২ গজ মাতাতে দেখা যাবে। গত আইপিএলে ব্যাট হাতে ঝলসে উঠতে ব্যর্থ হন এ অলরাউন্ডার। তাই দাবি উঠেছিল তাকে বাদ দেয়ার। ছেড়ে দেয়া তিন ক্রিকেটার হলেন, ভারতের শার্দুল ঠাকুর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং টিম সাউদি।

গত বছর নিলামে শার্দুলকে ১০ কোটি টাকায় কিনেছিল কলকাতা। ১১ ম্যাচ খেরে ৭টি উইকেট নিতে পেরেছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অন্যদিকে, ফার্গুসন তিন ম্যাচ খেলে নিতে পেরেছিলেন মাত্র এক উইকেট তার জন্য ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি, ওভার প্রতি ১৩ রান করে দিয়েছিলেন।

এবার কলকাতার তাদের পুরোনো তারকা গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে দলে টেনেছে। দু’বার আইপিএল ট্রফি পাইয়ে দেওয়া সাবেক অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে। ক্রিকেটার ছাড়ার ব্যাপারেও নেয়া হয়েছে তার মতামত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!