শুক্রবার দিবাগত রাত ১২টায় আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ওখদুদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় নাসর। দলের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া ১টি গোল করেন সামি আল-নাজি।
ম্যাচের ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান রোনালদা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন।
.png)
বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন রোনালদো। তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সিআরসেভেন।
রোনালদোর এই গোলটি অনেকদিন মনে রাখবে প্রতিপক্ষ ও ফুটবল ভক্তরা। ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে যে গোল করলেন রোনালদো তা ‘অবিশ্বাস্য’ বললেও কম হবে। এমন গোলের ক্ষেত্রে গোলরক্ষক কিংবা রক্ষণের কাউকে দোষ দেয়া যায় না।
এ জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল।