ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাসার বিজ্ঞানী ঠিক করে দেন রোনালদোর খাবার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫২, ২৩ নভেম্বর ২০২৩
নাসার বিজ্ঞানী ঠিক করে দেন রোনালদোর খাবার!
ক্রিস্টিয়ানো রোনালদো

নিত্যনতুন বিতর্কিত মন্তব্য করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের জুড়ি নেই। কখনো হাসান রাজা, কখনো আব্দুল রাজ্জাক- বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তারা। হাসির খোরাকও হয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন রমিজ রাজা।

রমিজ দাবি করেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো কী খাবেন, সেটা নাকি ঠিক করে দেন নাসার এক বিজ্ঞানী।

পাকিস্তানের এক টিভি চ্যানেলে এই মন্তব্য করেছেন রমিজ। সম্ভবত ক্রিকেটারদের পুষ্টি সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলছিলেন। কিন্তু তার বক্তব্যের একটি ছোট অংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সেখানে তিনি বলেছেন, “রোনালদোর কথাই ধরুন। ওর যে ডায়েট প্ল্যান, সেটা তৈরি করে দেন নাসার এক বিজ্ঞানী।”

রমিজের এই কথার ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়েছে। অনেকেই এই কথায় প্রবল মজা পেয়েছেন। নাসার বিজ্ঞানী কী করে একজন ক্রীড়াবিদের ‘ডায়েট প্ল্যান’ তৈরি করে দিতে পারেন সেটা নিয়েই চর্চা চলছে।

অনেকে আবার বলছেন, দেশের সাবেক ক্রিকেটার এবং সাবেক বোর্ড চেয়ারম্যানই যদি এ কথা বলেন, তা হলে ক্রিকেটারদের ডায়েটের রূপ কী, সেটা এর থেকেই বোঝা যাচ্ছে।

ক্রিকেটে বিরাট কোহলির মতোই ফুটবলে রোনালদো ফিটনেসের আদর্শ উদাহরণ। নিজেকে ফিট রাখার জন্যে তিনি অসম্ভব পরিশ্রম করেন। খাবার-দাবারের ব্যাপারেও বিরাট সচেতন।

হয়তো রোনালদোকে দেখে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস শেখার পরামর্শ দিতে গিয়েছিলেন রমিজ। কিন্তু তাতেই ভুল করে ফেলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!