ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলকে উড়িয়ে শীর্ষে আর্জেন্টিনা, সেলেসাওরা কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ২২ নভেম্বর ২০২৩
ব্রাজিলকে উড়িয়ে শীর্ষে আর্জেন্টিনা, সেলেসাওরা কোথায়?
ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে সেলেসাওদের ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর তাতেই সুখবর পেয়েছে লিওনেল মেসির দল।

এদিন আর্জেন্টিনার কাছে হারের মধ্য দিয়ে আরেকটি রেকর্ড হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের ফুটবল ইতিহাসে ব্রাজিল কখনই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারেনি। কিন্তু এবার সেই হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। টানা ৬৪ ম্যাচ পর ৬৫তম ম্যাচে এসে সেই হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা।

এদিকে আর্জেন্টিনার কাছে হারের পর তারা লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে নেমে গিয়েছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।

Advertisement

বুধবার লাতিনের সবগুলো দল বাছাই পর্বের ম্যাচ খেলতে নামে। কলম্বিয়া ১-০ ম্যাচে প্যারাগুয়েকে, ইকুয়েডর ১-০ গোলে চিলিকে, উরুগুয়ে ৩-০ গোলে বলিভিয়াকে, আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে এবং পেরু ১-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে। 

২০২৬ ফুটবল বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৮টি ম্যাচ খেলবে প্রতিটি দল। এরই মধ্যে দলগুলো ৬টি করে ম্যাচ শেষ করেছে। আগামী বছরের সেপ্টেম্বরের আগে আর কোনো ম্যাচ নেই দলগুলোর সামনে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!