ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হেডের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২০ নভেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হেডের যত রেকর্ড
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অপ্রতিরোধ্য থেকে ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ছয় উইকেটে। 

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপদের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। তার রানে ভর করেই অজিরা ঘরে তুলেছে ষষ্ঠ শিরোপা। সেই সঙ্গে হেড জিতে নিয়েছেন ফাইনাল সেরার পুরস্কার। এই পুরস্কার জেতার মধ্যে দিয়ে বিশ্বকাপ ইতিহাসের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।

বিশ্বকাপের ইতিহাসে একই আসরে সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নজির ছিল মাত্র তিনটি। রোববার ভারতের বিপক্ষে ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার মধ্য দিয়ে সংখ্যাটা চারে নিয়ে আসলেন হেড। এর আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ অজি ওপেনার।

Advertisement

বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে হেডের আগে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন ভারতের মহিন্দর অমরনাথ, শ্রীলংকার অরবিন্দ ডি সিলভা ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ১৯৮৩ বিশ্বকাপে অমরনাথ, ১৯৯৬ সালে ডি সিলভা ও ১৯৯৯ বিশ্বকাপে ওয়ার্ন টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হন। দুই যুগ পর তাদের পাশে বসলেন হেড।

এর আগে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করাদের তালিকায় সপ্তম ব্যাটার হিসেবে নাম লেখান হেড। এই সেঞ্চুরিতে তিনি ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংদের মতো কিংবদন্তিদের কাতারে প্রবেশ করেন। তার আগে সেঞ্চুরি করেছিলেন কেবল লয়েড, রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও মাহেলা জয়াবর্ধনে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!