ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

‘জানিনা কতটা ক্রিকেট বোঝে’, কাকে কটাক্ষ করলেন হরভজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ১৯ নভেম্বর ২০২৩
‘জানিনা কতটা ক্রিকেট বোঝে’, কাকে কটাক্ষ করলেন হরভজন
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্য করতে গিয়ে বিতর্ক তৈরি করলেন হরভজন সিং। মহিলাদের ক্রিকেটের প্রতি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে নেটদুনিয়ার তুমুল কটাক্ষের মুখে পড়তে হল সাবেক ভারতীয় স্পিনারকে।

২০১১ বিশ্বজয়ী দলের সদস্য হরভজন। একযুগ পর আবারো ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোয় স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হরভজন। অতীতের নানা স্মৃতিই ঘুরে ফিরে এল তার স্মৃতিতে। 

হরভজন বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ারও করলেন দর্শকদের সঙ্গে। কিন্তু তারই মধ্যে বিরাটপত্নী অনুষ্কা শর্মা এবং রাহুল জায়া আথিয়া শেট্টিকে নিয়ে এমন মন্তব্য করলেন, যে তাতেই তীব্র বিতর্ক জন্ম নিল। যে ঘটনার ভিডিও মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisement

ঠিক কী বলেছেন হরভজন? মাঠে তখন অজি বোলারদের দাপট সামলাচ্ছেন কোহলি ও রাহুল। সেই সময়ই টিভির পর্দায় ভেসে ওঠে অনুষ্কা এবং আথিয়ার মুখ। 

অন্য এক ধারাভাষ্যকার বলেন, ‘এরাও হয়তো ভাবছেন, কোহলি ও রাহুল ক্রিজে টিকে গেলে দলের ভালো হবে। এরই উত্তরে ভাজ্জিকে বলতে শোনা যায়, “আমি ভাবছিলাম যে এখানে ক্রিকেটের কথা হচ্ছে নাকি সিনেমার। কারণ ক্রিকেটের ব্যাপারে তো এত জ্ঞান নেই।” আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটদুনিয়ার একাংশ।

প্রশ্ন তোলা হচ্ছে, মহিলারা কি ক্রিকেটের কিছুই বোঝেন না? অন্য এক নেটিজেনের পাল্টা প্রশ্ন, হরভজনের স্ত্রীও তো একজন অভিনেত্রী। তাহলে কীভাবে তিনি এমন মন্তব্য করে দেন? কেউ কেউ আবার ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের জন্য একহাত নিয়েছেন হরভজনকে। কেউ কেউ বলছেন, আর কবে মানসিকতা বদলাবে ভারতীয়দের? সব মিলিয়ে মেগা ফাইনালের মাঝেই সমালোচনায় বিদ্ধ ভাজ্জি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!