এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৮.৩ ওভারে চার উইকেটে ১৪৮ রান।
ষষ্ঠ ট্রফি জিততে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।
.png)
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।
শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন। সেই ধারাবাহিকতায় ফিফটির পথে ছিলেন রোহিত।
তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে এসে ম্যাক্সওয়েলের বলে পরাস্ত হন রোহিত। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে প্যাট কামিন্সের বলে ৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার।
অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এ দুই ব্যাটার উইকেট ধরে রেখে খেলায় মনযোগী। এরই মাঝে ৫৬ বলে ফিফটির দেখা পান কোহলি।
অ্যাডাম জাম্পার বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকে পৌঁছান কোহলি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। কামিন্সের বলে ৫৪ করে বোল্ড হন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।