ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ১৯ নভেম্বর ২০২৩
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের সমাপনী মঞ্চ প্রস্তুত। আহমেদাবাদের বাইশ গজে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। বিশ্বমঞ্চে ষষ্ঠ ট্রফির লড়াইয়ে নামবে অজিরা। অন্যদিকে, ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া মেন ইন ব্লুজরা। স্বাভাবিকভাবেই শিরোপার লড়াইয়ে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি বলাই বাহুল্য।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ত্রয়োদশ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স।

এদিকে ওয়ানডেতে দুই দলের শেষ ১০ লড়াইও বার্তা দিচ্ছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ের। ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়া এমন দল যারা নিজেদের দিনে করে দেখাতে পারে অসম্ভব কিছুই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ না পাওয়া রোহিত শর্মার দলকে হারাতে বদ্ধপরিকর প্যাট কামিন্সরাও।

Advertisement

অন্যদিকে, ভারতও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে মরিয়া কোহলিরা। মোহাম্মদ শামি-কোহলিরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। পুরো আসরজুড়ে ভারত যে দাপট দেখিয়েছে সেটি ধরে রাখতে পারলে অজিদের হারানো অসম্ভব কিছু নেই ভারতের জন্য।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেনে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!