ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কন্যা সন্তানের বাবা হলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৪৭, ১৬ নভেম্বর ২০২৩
কন্যা সন্তানের বাবা হলেন লিটন
ছবি: সংগৃহীত

কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি। 

লিটন লিখেছেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের রাজকন্যার আগমনে আমরা ধন্য। মা ও শিশু সুস্থ আছে।’

Advertisement

বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। এ নিয়ে সমালোচনায়ও পড়তে হয়েছিল তাকে। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তিনি তখন দেশে এসেছিলেন। 

বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরই মাঝে এ সুখবর পেলেন লিটন কুমার দাস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!