ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

কিউই-লংকান ম্যাচে বৃষ্টির শঙ্কা, পাকিস্তানের সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ৯ নভেম্বর ২০২৩
কিউই-লংকান ম্যাচে বৃষ্টির শঙ্কা, পাকিস্তানের সামনে যে সমীকরণ
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজকের ম্যাচটিতে যেকোনো মূল্যে জয় চাইবে কিউইরা। অন্যদিকে, শ্রীলংকার লক্ষ্য এখন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য লংকানদের।

আজকের এই এই লড়াইয়ে নজর থাকবে পাকিস্তানেরও। কারণ, বাবর-রিজওয়ানদের সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকাংশেই নির্ভর করছে এই ম্যাচের ওপর। 

বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে তাদের রয়েছে চার পরাজয়। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর-রিজওয়ানরা। 

Advertisement

নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। 

সেমিফাইনালে উঠতে হলে সর্বপ্রথম ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা লড়বে শ্রীলংকার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

এদিকে, শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, এরই মধ্যে ৭ সে.মি.-এর বেশি বৃষ্টি হয়েছে। যার দরুণ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে গেছে। বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা।

বৃষ্টির কারণে যদি শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচ পণ্ড হয়ে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। আর তাতে লাভবান হবে পাকিস্তান। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে বাবর আজমদের। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!