ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইয়াং বয়েজ। যেখানে সফরকারীদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। ম্যাচটিতে জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নক আউটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ‘জি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে লিপজিগ।
.png)
এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে কোণঠাসা করে রাখে হালান্ড-ফোডেনরা। এতে ২৩ মিনিটেই এগিয়ে যায় সিটি। স্পট কিক থেকে গোল আদায় করে নেন হালান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। জ্যাক গ্রিলিশের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশিং ফিল ফোডেনের। এতে ২-০ ব্যবধানে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেই সিটিজেনদের ব্যবধান আরো বাড়ান হালান্ড। লুইসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জায়গা তৈরি করে বক্সের সামনে থেকে বাম পায়ের মাপা শটে জাল খুঁজে নেন তিনি।
ইউরোপ সেরার লড়াইয়ে ৩৪ ম্যাচে হালান্ডের এটি ৩৯তম গোল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।