ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

নবম ওভারে দলীয় শতক পেরোলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ২৮ অক্টোবর ২০২৩
নবম ওভারে দলীয় শতক পেরোলো অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। যেখানে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড জুটিতে ম্যাচের নবম ওভারে দলীয় শতক পূরণ করেছে অজিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ ওভারে বিনা উইকেটে ১০৮ রান।

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।

Advertisement

ম্যাচের সপ্তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। 

পরের ওভারেই মিচেল স্যান্টনারকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধ শতক করেন হেডও। এ রান তুলতে তিনি খেলেছেন ২৫ বল। আর তাতেই বিশ্বকাপের দ্রুততম অর্ধ শতকের মালিক বনে গেছেন হেড।

এখন ওয়ার্নার ৫৫ ও হেড ৫০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!