ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

৪ ওভারেই দলীয় ফিফটি পূরণ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ২৮ অক্টোবর ২০২৩
৪ ওভারেই দলীয় ফিফটি পূরণ অস্ট্রেলিয়ার
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট হাতে উড়ন্ত শুরু পেয়েছে অজিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪.১ ওভারে বিনা উইকেটে ৫০ রান।

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।

এখন ওয়ার্নার ২৬ ও হেড ২১ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনে, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্ট্রার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!