এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩০.১ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলেন তারা দু’জন। এভাবে ৬ ওভার পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা দুজন।
.png)
ম্যাচের সপ্তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন ডেভিড মালান। আউট হওয়ার আগে ২৮ রান করেন তিনি।
পরে বাইশ গজে আসেন জো রুট। উইকেটে থিতু হওয়ার আগেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ম্যাচের দশম ওভারের চতুর্থ বলে ম্যাথিউজের দ্রুত গতির থ্রোতে রান আউটের শিকার হন এ ডানহাতি ব্যাটার।
এরপর ক্রিজে আসেন বেন স্টোকস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। তবে ম্যাচের ১৪তম ওভারে কাসুন রাজিথার বলে ধনঞ্জয় ডি সিলভার তালুবন্দী হন বেয়ারস্টোর।
উইকেটে এসেই লংকান বোলারদের ওপর চড়াও হন ইংলিশ দলপতি জস বাটলার। তবে উইকেটে সেট হওয়ার আগেই লাহিরুর বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি।
ম্যাচের ১৭তম ওভারে উইকেট বিলিয়ে দেন লিয়াম লিভিংস্টোন। লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান এ ডানহাতি ব্যাটার।
মঈন আলীর সঙ্গে ৩৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন বেন স্টোকস। কিন্তু স্টোকসকে যোগ্য সঙ্গ দেওয়া মঈনকে প্যাভিলিয়নের পথ দেখান অভিজ্ঞ ম্যাথিউজ। এরপরই উইকেট বিলিয়ে দেন ক্রিস উডও।
লংকান বোলারদের তোপ সামলে ইংলিশদের আশার আলো হয়ে লড়ছিলেন বেন স্টোকস। কিন্তু ফিফটির পথে থাকা স্টোকসও আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। লাহিরুর বলেন ডিপে হেমন্তর কাছে ক্যাচ দেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে ইংলিশরা। এখন ডেভিড উইলিকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রশিদ খান।