ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বাটলারের বিদায়ে স্নায়ুচাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২৬ অক্টোবর ২০২৩
বাটলারের বিদায়ে স্নায়ুচাপে ইংল্যান্ড
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। যেখানে দলকে খাদের কিনারায় রেখে সাজঘরে ফিরেছেন ইংলিশদ দলপতি জস বাটলার। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে লংকানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪.৫ ওভারে চার উইকেটে ৭৭ রান।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলেন তারা দু’জন। এভাবে ৬ ওভার পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা দুজন।

Advertisement

ম্যাচের সপ্তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন ডেভিড মালান। আউট হওয়ার আগে ২৮ রান করেন তিনি।

পরে বাইশ গজে আসেন জো রুট। উইকেটে থিতু হওয়ার আগেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ম্যাচের দশম ওভারের চতুর্থ বলে ম্যাথিউজের দ্রুত গতির থ্রোতে রান আউটের শিকার হন এ ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন বেন স্টোকস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। তবে ম্যাচের ১৪তম ওভারে কাসুন রাজিথার বলে ধনঞ্জয় ডি সিলভার তালুবন্দী হন বেয়ারস্টোর।

উইকেটে এসেই লংকান বোলারদের ওপর চড়াও হন ইংলিশ দলপতি জস বাটলার। তবে উইকেটে সেট হওয়ার আগেই লাহিরুর বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্নায়ুচাপে পড়েছে ইংল্যান্ড। এখন লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন বেন স্টোকস।

বেন স্টোকস ৬ ও লিয়াম লিভিংস্টোন ১ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!