শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে পাকিস্তান। এই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জানা গেছে, পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি জ্বরে আক্রান্ত হয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
.png)
বিষয়টি নিয়ে পিসিবি বলছে, ‘বেশ কিছুদিনে দলের বেশ ক’জন জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা আবার সুস্থও হয়ে উঠেছেন।’
এদিকে অজি বধের মিশনে নামার আগে স্বস্তির খবরও পেয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম তিন ম্যাচে দলটির দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফখর জামান এবং উসামা মীরকে ছাড়াই মাঠে নামতে হয়েছে দলটিকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই ক্রিকেটারকে পাচ্ছে তারা। ইনজুরি থেকে সেরে ওঠে ম্যাচ খেলার জন্য পরিপূর্ণ ফিট ফখর ও উসামা।