ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মা দিবসে মায়ের কাছে থাকতে উড়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ১৬ অক্টোবর ২০২৩
মা দিবসে মায়ের কাছে থাকতে উড়ে গেলেন মেসি
মায়ের সঙ্গে মেসি

পরিবেশ বা পরিস্থিতি যেমনই হোক, মায়ের প্রতি সবার ভালোবাসা থাকে অন্যরকম। ব্যতিক্রম নন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিও। প্রতি বছর ১৫ অক্টোবর মেসির দেশ আর্জেন্টিনায় মা দিবস পালিত হয়। সেজন্য দলীয় অনুশীলন শেষেই মায়ের কাছে ফিরেছেন এ তারকা।

আগামী ১৮ অক্টোবর সকাল ৮টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসিও। তবে ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গেই নিজের শহর রোজারিওতে উড়ে গেছেন তিনি।

মূলত মায়ের সঙ্গে মা দিবস কাটানোর জন্যই ব্যক্তিগত বিমানে উড়ে যান মেসি। এই দিবসটি মায়ের সঙ্গে কাটানোর জন্য দলের সবাইকেই অনুমতি দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

Advertisement

এদিকে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডর, বলিভিয়ার পর তারা হারিয়েছে প্যারাগুয়েকে। শেষ ম্যাচে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন মেসি।

তবে গোলবারের বাধায় দারুণ দুটি গোল থেকে বঞ্চিত হয়েছেন এ তারকা। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই মেসিকে দেখা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!