ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান গেমস

কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের হার 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৩ অক্টোবর ২০২৩
কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের হার 
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের কাবাডিতে প্রথম ম্যাচ জাপানকে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে গিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবার চীনের হাংজুতে ভারতের কাছে ৫৫-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ দল। 

আজকে প্রথমার্ধেই বাংলাদেশ ২৪-৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। ম্যাচে চারটি লোনা আদায় করে ভারত। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ মাত্র ৯ টি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়।

আগামীকাল চাইনিজ তাইপেকে হারাতে পারলে এশিয়ান গেমসে পুরুষ কাবাডির ব্রোঞ্জ পদক ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। হাংজু এশিয়াডে পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

Advertisement

পাঁচ দলের মধ্যে গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ। এই গ্রুপে ভারত সেরা হবে দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা মূলত বাংলাদেশ ও চাইনিজ তাইপের মধ্যে। আগামীকাল ম্যাচে যারা জয়ী হবে অলিখিলতভাবে তারাই পদক নিশ্চিত করে ফেলবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!