পাকিস্তানের অভিযোগ, তাদের দেশের সাংবাদিক ও সমর্থকদের ভিসা দিতে দেরি করছে ভারত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপের অনুরোধ করেছে তারা।
আইসিসিকে একটি ইমেল করেছে পাকিস্তান। সেখানে তারা লিখেছে, প্রথমে পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দিতে দেরি করেছে ভারত। ফলে তাদের দুবাইয়ের পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
.png)
এবার সাংবাদিক ও সমর্থকদের ক্ষেত্রেও একই ঘটনা হচ্ছে। ভারতে বিশ্বকাপে আসার জন্য পাকিস্তানের প্রায় ৫০ জন সাংবাদিক আবেদন করেছেন। তবে কত জন সমর্থক ভিসার আবেদন করেছেন তা জানা যায়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সাংবাদিকদের ভিসার অনুমতি দেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। তারা ছাড়পত্র দিলে তবেই ক্রিকেট বোর্ড অনুমতি দেবে। সমর্থকদের ক্ষেত্রেও কেন্দ্রের ছাড়পত্র দরকার। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
সূত্র : আনন্দবাজার ও জিও নিউজ।