ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের বক্তব্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সাকিবের বক্তব্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের
অনুশীলন শেষে ক্রিকেটারদের উদ্দেশে কথা বলছেন সাকিব। ছবি- বিসিবি

বিশ্বকাপ খেলতে বুধবার ভারতের গৌহাটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর একদিন পরেই বৃহস্পতিবার দলীয় অনুশীলনে নেমেছিল সাকিব আল হাসানের দল। মাঠের বাইরের আলোচনায় মনোযোগ না দিয়ে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টিম টাইগার্সকে।

বৃহস্পতিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দেখা গেছে শুরুতে ক্রিকেটাররা কিছুটা ওয়ার্ম আপ করে নেন। এরপর ফুটবল খেলে সবাই ঘাম ঝরান। তার মাঝে কোচদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলনও সেরেছেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যায় ফিল্ডিং কোচ শেন ম্যাকডোরমাটের সঙ্গে কথা বলতে।

সাকিবের কথা মনোযোগ দিয়ে শুনছেন নাসুম-তাসকিনরা। ছবি- বিসিবিঅনুশীলনের এক পর্যায়ে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংটা ঝালিয়ে নিতে দেখা যায়। পরে অনুশীলন শেষে টাইগার অধিনায়ক সাকিব দলের উদ্দেশে ব্রিফ করেন। দলকে চাঙ্গা রাখতে সব ধরনের চেষ্টা-ই করছেন টাইগার অধিনায়ক। আগামীকাল দুপুর ২টায় নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Advertisement

সাকিবের বিফ্রিংয়ে অংশ নেন টাইগার কোচিং স্টাফও। ছবি- বিসিবিবিশ্বকাপের আনুষ্ঠানিক শুরুর বাকি আর ৮ দিন। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেছে প্রতিযোগী ১০ দল। টুর্নামেন্টের মূলপর্ব শুরুর আগে প্রত্যেকেই দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। 

সেই ধারাবাহিকতায় শুক্রবার শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। আর ২ অক্টোবর টাইগাররা নামবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ অক্টোবর সাকিবের দল আফগানিস্তানের মুখোমুখি হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!