গুঞ্জন আছে, বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না- এমন শর্ত দেওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়েছেন তামিম। তবে বুধবার এক ভিডিও বার্তায় সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি কোনো সময় কোনো মুহূর্তে, আর কাউকেও কোনো সময় বলি নাই আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময়ই হয় নাই। আমি সিওর, এই কথাটা গতকাল (মঙ্গলবার) নান্নু ভাইও ক্লিয়ার করছে। তবে এই ব্যাপার মিডিয়ায় কারা, কিভাবে ফিট করেছে জানিনা। তবে এই তথ্যটি একেবারের মিথ্যা।’
.png)
তামিম আরো বলেন, ‘আমি নির্বাচকদের বলেছিলাম, আমার বডিটা এইরকমই (ইনজুরির ব্যথা) থাকবে। তো আপনার টিমটা যখন সিলেক্ট করবেন, তখন বিষয়টি মাথায় রেখে সিলেক্ট করবেন।’
প্রসঙ্গত, নানা নাটকীয়তা শেষে মঙ্গলবার রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হারিয়েছেন তামিম। তবে অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত হন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।