মঙ্গলবার রাতে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী লিখেছেন, ‘ ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক।’
তখনও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
.png)
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
তিনি আরো লিখেছেন, গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।
ক্যারিয়ারে এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-২০ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যেখানে ৫ হাজার ১৩৪, ৮ হাজার ৩৫৭ ও ১ হাজার ৭৫৮ রান সংগ্রহ করেন বাঁ-হাতি এ ওপেনার।