ঘরের মাঠে সফকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতের টিম ম্যানেজম্যান্ট। তাদের মধ্যে রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং তিলক ভার্মার মতো ক্রিকেটে আছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজকোটে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ওয়ানডেতে ভারতীয় দলে ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, এবং কুলদীপ যাদব।
.png)
বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের উপর যাতে বেশি চাপ না পড়ে তার জন্য তাদের বিশ্রাম দিয়ে দিয়ে খেলাচ্ছে ভারত। সে কারণেই প্রথম দুই ম্যাচে রোহিত, কোহলি, হার্দিক এবং কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তৃতীয় ম্যাচে তারা খেলবেন।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে ভারত। অন্যদিকে, দ্বিতীয় ওয়ানডেতে অজিদের উড়িয়ে ৯৯ রানের বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া।