ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৩
‘এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার’
ছবি: সংগৃহীত

বর্তমানে সৌদি প্রো লিগে দারুণ ছন্দে আছেন পর্তুগিজ তারকা ও বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের সর্বশেষ ৫ ম্যাচে গোল করেছেন ৯টি। এছাড়াও এসিস্ট রয়েছে তার নামের ৪টি। তাতেই তার বয়স যে ৩৮ সেটি এখন বুঝায় যায় না। বরং দিনে দিনে আগের মতোই ধারালো হচ্ছেন রোনালদো। পর্তুগিজ সুপারস্টার নিজেও অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন ‘এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার’। 

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোদের আল নাসর। রোমাঞ্চকর ম্যাচটা ৪-৩ ব্যবধানে জেতে তারা। রোনালদো করেন জোড়া গোল।

অথচ লিগের শুরুতে সমালোচনা সইতে হয়েছে রোনালদোকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে পুরো ফিট না থাকলেও খেলেছেন, কোনো গোল পাননি।

Advertisement

ওই দুই ম্যাচেই হারে আল নাসর। তাতেই রোনালদোকে কিনে দলটি ভুল করেছে বলে আলোচনা শুরু হয়ে যায়।

সমালোচকদের সেই সব কথা মনে করে রোনালদো বললেন, ‘তারা বলেছিল রোনালদো ফুরিয়ে গেছে। কিন্তু এটি সত্যি নয়। যতদিন না আমার পা বলছে, ‘ক্রিশ্চিয়ানো, আমার কাজ শেষ”, ততদিন খেলে যাবো।’

রোনালদো আরও বলেন, ‘এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার। আমি এখনও ফুটবল ভালোবাসি এবং গোল করতে পছন্দ করি। আমি এখনও জিততে ভালোবাসি। তারা বসেছিল আমি ফুরিয়ে গেছি, কিন্তু আমি প্রমাণ করে চলেছি, এটা সত্যি নয়।

বর্তমানে রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা ৮৫৩টি । বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!