ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-রোনালদো ছাড়া এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩
মেসি-রোনালদো ছাড়া এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ
ছবি- ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। যেখানে উদ্বোধনী দিনেই নিউক্যাসল ক্লাবের মুখোমুখি হবে ইতালি জায়ান্ট এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। তবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারই প্রথম দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে।

মূলত প্যারিস সেইন্ট জার্মেইন থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে সময়ের সেরা দুই তারকাকে ছাড়াই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর।  

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যায়নি। আর প্যারিস সেইন্ট জার্মেইনে খেলার কারণে লিওনেল মেসি ছিলেন ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরে। কিন্তু মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে যোগ দেওয়ায় এবার দুই তারকাকে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগে। 

Advertisement

এতদিন যাদের ছাড়া কল্পনাও করা যেত না চ্যাম্পিয়ন্স লিগ, সেই মেসি-রোনালদোবিহীন এ প্রতিযোগিতা আজ থেকে মাঠে গড়াচ্ছে। রোনালদো, মেসির মতো তারকার অনুপস্থিতিতে কিছুটা হলেও জৌলুস হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। তারপরও ক্লাব ফুটবলের এই বড় আসরটি হাজির হয়েছে নানা রোমাঞ্চ নিয়ে।

শুধু মেসি-রোনালদো নয়, চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে নেইমার জুনিয়র, করিম বেনজামা ও সাদিও মানের মতো তারকাদেরও।

প্রথম দিনে নিউক্যাসল-এসি মিলানের লড়াই ছাড়াও শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে নামছে ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদে পেপ গার্দিওলার দল খেলবে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। এক মৌসুম পর আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে অ্যান্টওয়ার্পকে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!