শুরুতেই মাত্র ৫০ রানেই লংকানদের আটকে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এ জয়ে এশিয়া কাপে পাঁচ বছরের আক্ষেপ ঘুচলো ভারতের। ২০১৮ সালের পর আবারও চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল। এশিয়া কাপে এটি ভারতের অষ্টম শিরোপা।
এবারের ফাইনালে ৩৭ বলে জিতে নতুন রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটি সবচেয়ে কম বলে ফাইনাল ম্যাচ জেতার রেকর্ড।
.png)
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপে পড়ে লংকানরা। প্রথম ওভারেই জাসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। ইনিংসের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
একপেশে ম্যাচে ভারতের সিরাজের একটি মাত্র ওভারে লংকানদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় ভারত। এই ওভারে ৪ টপ অর্ডার ব্যাটারকে ফেরান মোহাম্মদ সিরাজ।
২১ রানে ৬টি উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন সিরাজ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে চতুর্থ সেরা বোলিং ফিগার এটা। এর আগে জাসপ্রীত বুমরাহ, স্টুয়ার্ট বিনি এবং অনিল কুম্বলেও একই ইনিংসে ৬টি করে উইকেট পেয়েছেন।