ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

এশিয়া কাপ খেলতে যাচ্ছেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ খেলতে যাচ্ছেন না মুশফিক
মুশফিকুর রহিম

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছুটি শেষে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা ছিল। তবে শ্রীলংকা যাচ্ছেন না এ উইকেটরক্ষক-ব্যাটার।

এশিয়া কাপে সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন মুশফিক। এর মাঝে কন্যা সন্তানের বাবা হন তিনি। জানা গিয়েছিল, ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এ ক্রিকেটার।

আজ (১৩ সেপ্টেম্বর) মুশফিকের শ্রীলংকায় যাওয়ার কথা ছিল। তবে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন না মুশফিক।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি মিস করবেন। সদ্যজাত শিশুর সঙ্গে থাকার জন্য তিনি তার ছুটি বর্ধিত করেছেন।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, মুশফিক আমাদের জানিয়েছে ওর স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এ সময় তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা পরিস্থিতিটা বুঝতে পেরেছি এবং তাকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছুটি দিয়েছি। ফলে এখন সে ঢাকায় পরিবারের সঙ্গেই থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!