রোববার শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের এক স্পেলেই সব শেষ হয়ে যায় শ্রীলংকার। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ রানে ৪ উইকেট শিকার করেন সিরাজ। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করেন তিনি।
৫.৪ ওভারে শ্রীলংকার সংগ্রহ ছিল ১২ রানে ৬ উইকেট। সিরাজ তিন ওভারে এক মেডেনসহ ৫ রানে শিকার করেন ৫ উইকেট। ওয়ানডে ক্রিকেটে এত বাজে শুরু আগে দেখেনি শ্রীলংকা। এর আগে কখনোই ওয়ানডেতে এত কম রানে ৬ উইকেট হারায়নি তারা।
.png)
২০১২ সালে পার্লে শ্রীলংকা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৩ রানে। সেবার ৪৩ রানে অলআউট হয় তারা। ওয়ানডেতে ১২ বা এর কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা আছে আর মাত্র দুটি। দুটি রেকর্ডই কানাডার। কানাডার সেই রেকর্ডে রোববার ভাগ বসাল শ্রীলংকা।