কি কারণে খেলতে নামেননি এ নিয়ে রহস্য থেকেই গেছে। তবে মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোটের কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সে কারণেই দুই ম্যাচে দেখা যায়নি মেসিকে। এছাড়া ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ২০ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইউএস ওপেন কাপের ফাইনালে আগামী ২৭ সেপ্টেম্বর মাঠে নামবে ইন্টার মায়ামি। হোস্টন ডায়নামেরা বিপক্ষে সেই ম্যাচটিতে পুরো ফিট মেসিকেই পেতে চান কোচ টাটা মার্টিনো। এর আগে এই তারকা ফরোয়ার্ড ক্লাবের ইতিহাসে প্রথম কোনো শিরোপা জয়ের স্বাদ দেন। জয় করেন লিগস কাপের ট্রফি।
.png)
অন্যদিকে, চলমান এমএলএস মৌসুমে প্লে-অফে খেলা অনেকটাই অনিশ্চিত ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির। মেসি ক্লাবটিতে নাম লেখানোর আগে টানা ম্যাচ হেরে তারা সেই পথ বন্ধ করে দিয়েছে।