গতকাল খেলার ৪৫ মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে (১-০)। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান সেনেগাল তারকা।
এর দুই মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল-রাইদের বান্দের হোয়াইশি। ফলে ১০ জনের দল নিয়েই বাকি সামলাতে হয় ক্লাবটিকে। যার সুবিধাও নিয়েছেন আল-নাসর।
.png)
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে আল নাসররের। এই সময় মাঠে নামেন ব্রাজিলিয়ান তালিসকা। খেলার ৪৯ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা। তাতে আল নাসরের স্কোরলাইন হয় (২-০)। খেলার ৭৮ মিনিটে গোল পান রোনালদো। বক্সের ভেতর থেকে এবারও বাঁ-পায়ের শটে গোল করলেন। এটি এবারের লিগে তার সপ্তম গোল। ক্যারিয়ারের ৮৫১তম।
If you want to see something nice before bed 💛🐐
— AlNassr FC (@AlNassrFC_EN) September 16, 2023
Good night 😴 pic.twitter.com/LGmVEHLy0p
পেনাল্টি থেকে আল-রাইদের হয়ে এক গোল শোধ দেন মোহাম্মদ ফুজাইর। এরপর ম্যাচের যোগ করা সময়ে আরও একবার বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি। শেষ পর্যন্ত রাইদের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।