ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদো বললেন, ‘আসসালামু আলাইকুম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ২৫ আগস্ট ২০২৩
রোনালদো বললেন, ‘আসসালামু আলাইকুম’
ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগের নতুন মৌসুমটি দুঃস্বপ্নের মতো শুরু করেছে আল নাসর। লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে ক্লাবটি। সেই চাপকে সঙ্গী করেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। তবে ম্যাচটি শেষে ন্যাক্কারজনক এক ঘটনা ঘটিয়ে সমালোচিত হন সিআর সেভেন।

এবার কোনো বিতর্কিত ঘটনা দিয়ে নয়, বরং ভক্তদের সালাম দিয়ে প্রশংসিত হচ্ছেন পর্তুগালের যুবরাজ রোনালদো। এরই মধ্যে তার সালামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার জুমার দিন ‘আসসালামু আলাইকুম’ ক্যাপশন দিয়ে সেই ভিডিও আপলোড করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। এরই মধ্যে ৪ সেকেন্ডের এই ভিডিওতে ৯৮ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাড়ে সাত হাজারের ওপরে, ভিউ ছাড়িয়েছে সাড়ে চার লাখ।

Advertisement

সৌদিতে সময়টা ভালোই কাটছে রোনালদোর। এখন পর্যন্ত প্রো লিগে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি, আছে দুটি অ্যাসিস্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং সৌদি সুপার কাপেও একটি করে ম্যাচ খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামবে আল নাসর। চলতি মৌসুমে দুই ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি রোনালদোর দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!