ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লারাকে টপকে গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
লারাকে টপকে গেলেন সাকিব
ছবি- সংগৃহীত

এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ দল। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় উপহার দিয়েছেন সাকিব আল হাসান। এতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে টাইগার দলপতির হাতেই।

শুক্রবার কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট হাতে ৮০ রান ও সূর্যকুমারের উইকেট শিকার করেন সাকিব। এতে ম্যাচসেরা হয়ে ব্রায়ান লারাকে টপকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩বার ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সমান ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদিও। 

Advertisement

অন্যদিকে ৭৬বার ম্যাচসেরা হয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর ৬৪বার ম্যাচসেরা হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি।

এদিন দলের বিপর্যয়ে ব্যাট হাতে নেমে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন সাকিব। আবার বল হাতেও ম্যাচ মোড় ঘুরিয়ে দেন তিনি। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন এ অলরাউন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!