ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিলান ডার্বি আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৩
মিলান ডার্বি আজ
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে শেষ করে ক্লাবে ফিরেছে খেলোয়াড়রা। শুক্রবার রাত থেকে ফের শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। শনিবার রাতে ভিন্ন ভিন্ন খেলায় মাঠে নামবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানইউর মতো বড় দলগুলো। 

সিরি আ’তে আজ রাতে মিলান ডার্বি। ইন্টার মিলান ও এসি মিলান দুই দলেরই সিরি আ’তে তিন ম্যাচ শেষে পয়েন্ট সমান ৯ করে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ আছে ইন্টার।

আজকের ম্যাচে জয়ী দল এককভাবে শীর্ষে উঠবে। এ ছাড়া সিরি আ’তে মৌসুম শেষে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের হিসাব। তাই মিলান ডার্বিতে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।

Advertisement

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ব্রাইটন। আর ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!