একইভাবে সুপার ফোরে প্রথম ম্যাচ জেতে শ্রীলংকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় লংকান। এতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তাদের জয়ের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলংকার ম্যাচে যারা জিতবে তারাই দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার টিকিট পাবে। তবে সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে যদি খেলা আর না হয় তাহলে কোন দল ফাইনালে যাবে?
.png)
এশিয়া কাপের ১৬তম আসরে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরের এই দুই দলের ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে’তে। সেই বৃষ্টি পাকিস্তান ও শ্রীলংকার ম্যাচেও বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এই ম্যাচ রিজার্ভ ডে না থাকায় ম্যাচটি ভেস্তে যেতে পারে। ফলে ম্যাচটি বাতিল গেলে পাকিস্তানকে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিতে হবে।
পরিসংখ্যান বলছে, ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে গেছে। অপরদিকে দুই ম্যাচে ১টি করে জিতেছে শ্রীলংকা ও পাকিস্তান। কিন্তু -০.২০০ রান রেট নিয়ে এগিয়ে রয়েছে লংকানরা। অন্যদিকে পাকিস্তানের রান রেট -১.৮৯২। ফলে বৃষ্টিতে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হলে রানরেটে এগিয়ে থেকে ফাইনালে যাবে লংকানরা।
এদিকে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত বাংলাদেশের। ভারত-শ্রীলংকা ম্যাচে রোহিত-কোহলিরা হারলেও টাইগারদের আশা টিকে থাকত। তবে সাকিব বাহিনীর সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে ভারত।
এশিয়া কাপে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি। আগামী ১৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় লাল সবুজদের ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার।