ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত-শ্রীলংকার ম্যাচে বৃষ্টি হলে যা হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৩
ভারত-শ্রীলংকার ম্যাচে বৃষ্টি হলে যা হবে
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপের প্রায় প্রত্যেকটি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি। স্বাভাবিক ঠিক এ কারণে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন- আজ ভারত-শ্রীলংকার ম্যাচে বাগড়া দেবে বৃষ্টি?

এদিকে আজ মঙ্গলবার ভারত-শ্রীলংকার ম্যাচে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচ  শুরুর কয়েক ঘন্টা পর বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। ভারত-শ্রীলংকা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!