ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রাত্তেসির জোড়া গোলে ইতালির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ফ্রাত্তেসির জোড়া গোলে ইতালির জয়
ছবি: সংগৃহীত

ইউরো বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার ঘরের মাঠে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে তারা। ইতালির হয়ে দুটি গোলই করেছেন তরুণ তুর্কি ডেভিড ফ্রাত্তেসি।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ইতালি। এ সময় বক্সের মধ্যে সতীর্থ মাত্তিয়া জাক্কাগনির বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন ফ্রাত্তেসি। ৩০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। খুব কাছ থেকে ঠাণ্ডা মাথার শটে বল জালে জড়ান তিনি। 
অবশ্য প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের অ্যান্ড্রি ইয়ারমোলেনকো গোল করে ব্যবধান কমান।বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

এই জয়ে ইউক্রেনকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। ৪ ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ৭ পয়েন্ট ও +২ গোল গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। অন্যদিকে ৫ ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ও ২টিতে হেরে -১ গোল গড় ও ৭ পয়েন্ট নিয়ে ইউক্রেন আছে তৃতীয় স্থানে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!