সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেলাঙ্গোর টার্ফ ক্লাবে কুয়েতের বিপক্ষে নামে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। যেখানে বল হাতে নারী, পুরুষ ক্রিকেটে সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন কীর্তি গড়েছেন বুচাথাম।
আন্তর্জাতিক টি-২০তে ৯৮ উইকেট নিয়ে গতকাল খেলতে নামেন বুচাথাম। কুয়েতের বিপক্ষে থাই মেয়েদের ম্যাচটি ছিল নারী টি-২০ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ।
.png)
এদিন টস হেরে ব্যাটিং পায় কুয়েত। তাদের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন বুচাথাম। তৃতীয় বলে নিয়েছেন কুয়েত অধিনায়ক আমনা তারিককে। একই ওভারের শেষ বলে জিফা জিলানিকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বুচাথাম। ফলে সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন এ থাই খেলোয়াড়।
থাই নারী স্পিনার এরপর আরো এক উইকেট নিলে ৭৩ আন্তর্জাতিক টি-২০তে তার উইকেটের সংখ্যা হয় ১০১টি।
নারী ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ১২৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শ্যুট। ১২৬ ও ১২৫ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পাকিস্তানের নিদা দার ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ।