বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে নেপাল যদি ভারতের দ্রুত কয়েকটি উইকেট নিয়ে নিতে পারে তাহলে ডিএল মেথডে নেপাল জয়ের ইতিহাস গড়তে পারে। তাহলে এশিয়া কাপের হট ফেভারিক ভারতকে বিদায় করে সুপার ফোরে চলে যাবে নেপাল।
এক মাস আগে ভারত-আয়ারল্যান্ডের মধ্যে একটি টি-২০ম্যাচে এমন অবস্থা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ২ রানে এগিয়ে থাকায় হেরে যায়। সেই ম্যাচের মতো অবস্থা হলে আজ নেপাল জিতে যেতে পারে। দেখা যাক ভাগ্য আজ নেপালের পক্ষে যায় কিনা?
.png)
সোমবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের পঞ্চম ম্যাচে টস জিতে নেপালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার কুশাল বুর্তাল ও আসিফ শেখ। উদ্বোধনীতে তারা ৫৯ বলে ৬৫ রানের জুটি গড়েন।
এরপর ৬৭ রানে নেপাল হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত আসিফ শেখের ৫৮ এবং সম্পাল কেমির ৪৮ রানের ইনিংসে ভর করে ২৩০ রানে অলআউট হয় নেপাল।