ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপে নামার অপেক্ষায় তামিম!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ৩১ আগস্ট ২০২৩
এশিয়া কাপে নামার অপেক্ষায় তামিম!
ছবি: সংগৃহীত

আর অল্প কিছুক্ষণের মধ্যেই এশিয়া কাপের মিশনে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার শিবিরের হয়ে অভিষেক হতে পারেন তানজিদ হাসান তামিমের। যাকে আপতত ‘জুনিয়র তামিম’ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটি করেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ। অল্প সময়ের ব্যবধানে এই ওপেনার তার পুরস্কারও পেলেন। টুর্নামেন্টটিতে বাংলাদেশের মধ্যে তানজীদের রানই (১৭৯) ছিল সর্বোচ্চ।

২০১৯ সালে লিস্ট ‘এ’ অভিষেকের পরে ৪৩ ম্যাচে ২৭.৮ গড়ে করেছেন ১১৪০ রান। আন্তর্জাতিক অঙ্গনের তুলনায় ঘরোয়া ক্রিকেটে কিছুটা পিছিয়ে তামিম।

Advertisement

তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক না হলেও ইমার্জিং এশিয়া কাপে ঠিকই নিজেকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। যার সুবাদেই জাতীয় দলের হয়ে তামিমকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে দেখা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!